মাসুদ রেজা ফয়সাল
বামনা ( বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় আজ সকাল ১০টায় “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্য নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বামনা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় শুভ উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈম, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, বামনা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক, খামারী মোঃ মোকলেছুর রহমান প্রমূখ।