• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে প্রাণী সম্পদ মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২১, ১৩:৩৭ অপরাহ্ণ
দুমকিতে প্রাণী সম্পদ মেলা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে প্রাণী সম্পদ মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার সরকারি জনতা কলেজ মাঠে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শেখ আবদুল্লা সাদীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মসিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, আ’লীগ সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম, কলেজ অধ্যক্ষ মো: জামাল হোসেন প্রমুখ। মেলায় অর্ধশতাধিক খামারীদের ষ্টলে উন্নত জাতের গাভী, ষাড়, হাঁস-মুরগী, কবুতর, ময়না ইত্যাদি স্থান পেয়েছে।