মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রানীসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই স্লোগান নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপি প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ জুন) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, অত্র স্কুলের প্রধান শিক্ষক আঃ জলিল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, স্থানীয় খামারি মোঃ নাসির উদ্দীন হাওলাদার ও মোঃ জাকির হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আঃ মালেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জলাল জোমাদ্দার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ।
মেলায় ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, সৌখিন পাখি, উৎপাদিত দুগ্ধজাত পণ্য, মাংস প্রক্রিয়াজাত পণ্য ও বিভিন্ন প্রাণী প্রযুক্তি প্রদর্শন করেন।