স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় মো. শাহিন হাওলাদার
নামে এক মৎস্যজীবী লীগ নেতার হাতের রগ
কর্তনের অভিযোগ উঠেছে। আহত ওই
মৎস্যজীবী লীগ নেতাকে আশঙ্কাজনক অবস্থায়
বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। রোববার
সন্ধ্যায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের
চরতৈলক্ষ্য গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন
উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও
দশমিনা সদর ইউনিয়নের সৈয়দজাফর গ্রামের
সোহরাব হাওলাদারের ছেলে।
জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের
চরতৈলক্ষ্য গ্রামে তাদের জমিতে চাষাবাদ শেষে
দশমিনা সদর ইউনিয়নের সৈয়দজাফর গ্রামের
বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সৈয়দজাফর
গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে সোহেল ও
সহিদ সিকদারের ছেলে তৌহিদ,জাহিদসহ
কয়েজন মিলে দশমিনা উপজেলা চেয়ারম্যান
আব্দুল আজিজের ড্রাইভার মো. মোবারকের
জমিতে পিলার দিচ্ছিলেন। পরে শাহিন অন্যর
জমিতে পিলার দেয়ার প্রতিবাদ করলে
সোহেল,তৌহিদ ও জাহিদসহ কয়েকজন
শাহিনকে এলোপাতাড়ি মারধর করেন ও বাম হাতের রগ কর্তন করেন বলে শাহিনের দাবি। স্বজনরা
আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে দশমিনা
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল
শেবাচিমে প্রেরণ করেন।
তৌহিদের বড় ভাই জাহিদ অভিযোগের বিষয়
বলেন, শাহিন আমার ছোট ভাই তৌহিদকে
কুপিয়ে মাথা জখম করেছে। সে হাসপাতালে
ভর্তি।শাহিনের দাবি করা কথা সম্পূর্ণ
মিথ্যা। দায়ে আচর লেগে শাহিনের হাত কেটে
গেছে।###