কামরুল হাসান বানারীপাড়া প্রতিনিধি –
বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন “সৈয়দকাঠী মানব কল্যান যুব সংগঠন”এর সৌজন্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার এক কর্মসূচি আয়োজন করা হয়।
“যদি হই রক্তদাতা,জয় করবো মানবতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালিত হয়। রবিবার (০৬ জুন) বিকাল ৩.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.৩০ মিঃ পর্যন্ত তালাপ্রসাদ ঈদগাহ ময়দানে এই কার্যক্রম চলে।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের, সাধারণ সম্পাদকঃ হাফেজ মুহাঃ শামিম হাসান,
সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই কর্মসূচির মাধ্যমে আনুমানিক দুই শতাধিক (২০০) মানুষের সম্পূর্ন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় এবং রক্তদানে সতর্কতা ও উৎসাহমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “সৈয়দকাঠী মানব কল্যান যুব সংগঠন”এর আগামী দিনের সুন্দর পথচলায় আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করি।
এটি ১৬ এপ্রিল ২০২১ প্রতিষ্ঠা করা হয়। “সৈয়দকাঠী মানব কল্যান যুব সংগঠন” একটি অরাজনৈতিক ও অলাভজনক এবং সেচ্ছাসেবী মূলক সামজিক সংগঠন।