• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববির জার্নালের দায়িত্বে ড.কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ণ
ববির জার্নালের দায়িত্বে ড.কাইয়ুম

দক্ষিণাঞ্চলের শিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় সফলতা অর্জন করেছে। সফলতার এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদের জার্নালের এ্যাসোসিয়েট এডিটর পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড.আবদুল কাইয়ুমকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ড. কাইয়ুম চীন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। পূর্বে ড. কাইয়ুম বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন।