• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসানাত পরিবারের রক্তের ঋণ কখনোই শোধ করা যাবেনা-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২১, ১৫:৪২ অপরাহ্ণ
হাসানাত পরিবারের রক্তের ঋণ কখনোই শোধ করা যাবেনা-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা, সাবেক চীফ হুইপ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিণী সাহান আরা আবদুল্লাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, হাসানাত পরিবারের রক্তের ঋণ কখনোই শোধ করা যাবেনা। আমাদের অবিভাবক হাসানাত পরিবার ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট কাল রাত্রিতে স্বজন হারানো পরিবার। যেকোনো সংকটে আবুল হাসানাত আবদুল্লাহর অনুপস্থিতে আমাদের অবিভাবকের দায়িত্ব পালন করেছিলেন সাহান আরা আবদুল্লাহ। এসময় সাংসদ পংকজ নাথ সাহান আরা আবদুল্লাহর স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন। আজ সোমবার রাতে হিজলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহামেদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।