• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় শাহানারা আব্দুল্লাহ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ণ
হিজলায় শাহানারা আব্দুল্লাহ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত

হিজলা প্রতিনিধি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দক্ষিণবঙ্গের রাজনৈতিক নারী নেতৃত্বের অগ্রদূত বেগম শাহানারা আব্দুল্লাহ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার হিজলা উপজেলার 1 নং হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান এর আয়োজনে হরিনাথপুর পরিষদ মাঠে এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন হরিনাথ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক বারের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী জাকির হোসেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা প্রমুখ।