• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইভিএম নিয়ে অবহিতকরন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২১, ০৯:১১ পূর্বাহ্ণ
গৌরনদীতে ইভিএম নিয়ে অবহিতকরন কর্মশালা

গৌরনদী প্রতিনিধি \ তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহনে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার নুরুল আলম, ওসি আফজাল হোসেন, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্যারা। উল্লেখ্য আগামী ২১ জুন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।