• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
বরিশালে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল গ্রীণ গ্রান্ডস ফান্ডের সহযোগিতায় বরিশাল কীর্তনখোলা নদীর তীরবর্তী উদ্বাস্তু সঃ প্রাঃ বিদ্যালয়ের এই আয়োজনে প্রশিক্ষক ছিলেন বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী। ধ্রুবতারা বরিশাল বিভাগীয় সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি পপি আক্তার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা নিপা, মানবাধিকার সম্পাদক এ্যাড. সনিয়া আক্তার, দপ্তর সম্পাদক রাকিব হাওলাদার ও নির্বাহী সদস্য আলআমিন শুভ।