• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঠক পাঠাগার ঝালকাঠি কমিউনিটির মিটআপ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২১, ১৫:১৪ অপরাহ্ণ
পাঠক পাঠাগার ঝালকাঠি কমিউনিটির মিটআপ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:
বিনিময় ছাড়াই ফ্রী বই বিনিময়ের ডিজিটাল প্লাটফর্ম পাঠক পাঠাগারের ঝালকাঠি জেলা কমিউনিটির মিটআপ ও বই বিনিময় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শহরের নেছারাবাদ মহিলা মাদ্রাসা মসজিদ সংলগ্ন ভবনে এ মিটআপ কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নাঈম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঠক পাঠাগারের ফাউন্ডার খালেদ সাইফুল্লাহ, কো ফাউন্ডার আলী আবিদ, কো অর্ডিনেটর বাকি বিল্লাহ রাহাত।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রহমাতুল্লাহ, ঝালকাঠি কমিউনিটির নাঈম হাসান, আব্দুল্লাহ আল হাসান, শাহরিয়ার প্রমুখ।