• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মামলা দিয়ে হয়রানি!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২১, ০৮:২০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় মামলা দিয়ে হয়রানি!

বরিশাল ব্যুরো
বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের উত্তর সৈয়দকাঠী গ্রামের নজরুল মৃধার সাথে ২৯ মার্চ ২০২১ একই গ্রামের ইয়ার হোসেন গং এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়। এতে উভয় পক্ষের প্রায় ৬ জন আহত হন।

এঘটনায় নজরুল মৃধা বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মৃত মোনাজ উদ্দিন মৃধার ছেলে করিম মৃধা, ও করিম মৃধার ছেলে মো. শান্ত মৃধাকে হয়রানি করার জন্য আসামী করা হয়েছে বলে দাবী করছেন ওই ভুক্তভোগী পরিবারটি।

তাই এই মামলা থেকে অব্যাহতির জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাশাপাশি এই মামলা দিয়ে পুলিশী হায়রানী করা হচ্ছে বলেন ভুক্তভোগিরা দাবী করেছে। ##