• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে যারা নৌকায় বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা হলেন মোনাফেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে যারা নৌকায় বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারা হলেন মোনাফেক

হিজলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার বেলা বারোটায় হিজলা উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী শাহজাহান তালুকদার এর পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস এ সময় তিনি বলেন আওয়ামী লীগের লোক হয়েও আওয়ামীলীগের কর্মী পরিচয় দিয়ে যারা নৌকা মার্কার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাদেরকে তিনি মোনাফেক ও মোস্তাকের লোক বলে জানান তিনি আরো বলেন নৌকা পরাজিত হলে পরাজিত হয় শেখ হাসিনা পরাজিত হন আওয়ামী লীগ তাই আগামী 21 জুন আওয়ামী লীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন গণসংযোগ ও পথসভা সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদপুর এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মন্সুর আহমেদ হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনায়েত হোসেন হাওলাদার সহ সভাপতি ইকবাল হোসেন মাতাব্বর যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু শিকদার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ খান উপজেলা কৃষক লীগের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ টিটু যুবলীগ নেতা কাজী সাইলু ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ