• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ট্রাক চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ণ
গৌরনদীতে ট্রাক চাঁপায় মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাঁপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার দক্ষিণ পলাশপুর এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র। সে হলিকেয়ার কোম্পানির প্রডাক্ট প্রমোশন অফিসার ছিলো।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে বারটার দিকে বরিশাল থেকে গৌরনদীর দিকে মোটরসাইকেলযোগে আসছিলেন দেলোয়ার হোসেন। পথিমধ্যে আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে চাঁপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালক সোহাগকে আটক করা হয়েছে।