• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে টিটু খন্দকারের মোটর সাইকেল মার্কার প্রচারণায় মুখরিত কলসকাঠীবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২১, ১৬:২৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে টিটু খন্দকারের মোটর সাইকেল মার্কার প্রচারণায় মুখরিত কলসকাঠীবাসী

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন বঞ্চিত কলসকাঠী ইউনিয়নকে আধুনিক ও সন্ত্রাসমুক্ত করতে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটুর মোটর সাইকেল মার্কার প্রচারণায় কলসকাঠীবাসী মুখরিত হয়ে উঠেছে। কলসকাঠী ইউনিয়নের সর্বত্রই টিটু খন্দকারের মোটর সাইকেল মার্কার জয়জয়কার। এ যেন জয়ের হাওয়া লেগেছে মোটর সাইকেলের পালে। উপজেলার কলসকাঠী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ও একটি প্রাচীন জনপদ। স্বাধীনতা পরবর্তী ইউনিয়নটিতে দাঙ্গা, হাঙ্গামা, খুন-জখম, ও ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড লেগেই আছে। ইতিপূর্বে বেশ কয়েকজন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করলেও কলসকাঠীবাসীর মুক্তি মিলেনি। এলাকাবাসীর অভিমত, আসন্ন ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ খন্দকার টিটুর মোটর সাইকেল মার্কার জয়ের মধ্য দিয়ে হয়তো অন্ধকার থেকে আলোতে মুক্তি মিলবে কলসকাঠীবাসীর।