বরিশাল ব্যুরো
সম্প্রীতি দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় খ্রীষ্টিয় ঐক্য ধর্মীয় কমিশনের আয়োজনে নগরীর কাথলিক চার্চ বিশপ হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল কাথলিক চার্চের ভিকার জেনারেল ফাদার লাজারুস গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন বিশপ সৌরভ ফলিয়া, ড. মাওলানা আব্দুস সালাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা পুষ্প চক্রবর্তী, বরিশাল আন্তঃমÐলীর সাধারণ সম্পাদক এডওয়ার্ড রবীন বল্লভ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বরিশালের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ প্রমুখ।