• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় নৌ-পুলিশের অভিযানে ৪ ট্রলারসহ ১৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২১, ০৭:২০ পূর্বাহ্ণ
কুয়াকাটায় নৌ-পুলিশের অভিযানে ৪ ট্রলারসহ ১৬ জেলে আটক

হোসাইন আমির কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুয়াকাটায় সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারের দায়ে ৪ টি মাছ ধরা ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ মন ডাডী মাছ ও ১ লাখ মিটার ঘঁন ফাসের জাল জব্দ করা হয়। পরে রাত এগারোটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ট্রলারের মালিক আসাদুলের কাছ থেকে ২০ হাজার টাকা, মোশারেফের কাছ থেকে ২০ হাজার টাকা, আলামীনের কাছ থেকে ২০ হাজার টাকা ও হানিফের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আটকৃত জেলেদের কাছ থেকে মুচলেখা রেখো ছেরে দেয়া হয় এবং ট্রলার ও জাল নিষেধাজ্ঞা কালীন সময় পর্যন্ত জব্দ করে রাখা হয়।
অবৈধ ভাবে মাছধরার জন্য যাদেরকে আটক করা হয় তারা হলেন মোঃ হানিফ খান (৪০),জিহাদ খান (১৬),আব্দুর রশিদ খলিফা (৪৫)৪,মোশাররফ হাওলাদার (৪২), মোশারেফ হোসেন(৪০),বলি  মাঝি (৫০),নুর,আলমীন মাঝি(৪৫),রুবেল ফকির(২৮),সোহাগ(১৬) ,হৃদয় মুন্সি (১৬), সাহিন হাং (২৩), সজিব (১৮), আল আমিন (২৮),সাকিল মুন্সি (১৮), রাজু হানিফ (১৮),শহিদুল ইসলাম (২৫),মনির মুন্সি(৩০), আসাদুল ইসলাম (৩০)  আটককৃতরা কুয়াকাটা সহ তালতলী ও রাঙ্গাবালী এলাকার জেলে বলে জানা যায়।

এ বিষয়ে কুয়াাকাটা নৌ পুলিশ ফাঁড়ীর এএস আই, কামরুজ্জামান বলেন, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে কিছু জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করছে, আমরা খবর পেয়ে স্পিডবোট নিয়ে তাদেরকে উপর অভিযান চালিয়ে আটক করি এবং তাদের মাছ ধরার ট্রলার ঘন জাল সহ জেলেদের ফাঁড়িতে আনা হয়।

কলাপাড়া উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা অপু সাহা দৈনিক মানবজমিনকে জানান, আমাদের অভিযান ২০মে থেকে শুরু হয়েছে এবং এই অভিযান ৩০শে জুলাই পর্যন্ত চলমান থাকবে. আর যারা সরকারি নির্দেশ অমান্য করে সমুদ্র মাছ শিকার করেছে, তাদেরকে জরিমানাসহ আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছন, এবং তিনি আরও জানিয়েছে  যারা সমুদ্রের মাছ শিকার করে নদীর মাছ বলে বাজারে বিক্রি করে, তাদের দিকে আমাদের নজর রয়েছে, আমরা যদি প্রমাণসহ পাই তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এদিকে কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে মাছধরা নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ছোট বড় শত শত ট্রলার মাছ শিকারে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে।#