বরিশাল ব্যুরো
নির্বাচনে প্রার্থী কোন দলের, বর্ণের বা ধর্মের তা বিবেচ্য বিষয় নয়, আমাদের কাজ হলো, সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। এই নির্বাচন এপ্রিলে হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার ; এখন বর্ষা মৌসূম শুরু হলেও পাশাপশি করোনার প্রার্দুভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হচ্ছে বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার বেলা ১১ টায় সার্কিট হাউসের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত এই সভায় হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, এর আগেও বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি আশা করছেন এবারও তারা তাদের দায়িত্ব পালন করবেন বলে আশা করেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহবান করেন, এই নির্বাচনে তারা যেন বিধি বর্হিভূত কোন কাজ না করেন। বরিশাল প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, নগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এস এম আক্তারুজ্জানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ##