• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রশিক্ষন কর্মশালা

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার দুপুরে গৌরনদী মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, মডেল থানার ওসি আফজাল হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান।