বেতাগী প্রতিনিধিঃ
বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থীর বাড়ি থেকে গভীর রাতে আসার পথে ইউসুফ আলী আকন (৫০) খুন হওয়ায় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক এস.এম.আক্তারুজ্জামান রবিবার (১৩ জুন) বিকেল ৪ টায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বরগুনা জেলা পুলিশ সুপার মো: জাহাঙ্গীর মল্লিক, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান, বেতাগী থানার (ওসি) সাখাওয়াৎ হোসেন তপু উপস্থিত ছিলেন্। এ সময় উপ-মহা পুলিশ পরিদর্শক এস.এম.আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, এ হত্যাকান্ডের বিষয় পুলিশ আন্তরিক। খুব দ্রুতই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে। এ জন্য তিনি স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চান।