• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে মেম্বর প্রার্থীর বাড়িতে গিয়ে হামলা, দুজন আহত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ণ
দুমকিতে মেম্বর প্রার্থীর বাড়িতে গিয়ে হামলা, দুজন আহত।

L
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে মেম্বর প্রার্থীর বাড়িতে গিয়ে হামলার ঘটনায় ২ জন আহত হয়েছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলগি গ্রামে এ নির্বাচনি সহিংসতায় ঘটনাটি ঘটেছে।

সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার প্রার্থী মোঃ সুলতানা তালুকদার অভিযোগ করে বলেন, পাংগাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর ও চলতি নির্বাচনের মেম্বর প্রার্থী গোলাম সরোয়ার তার লালিত পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে হঠাৎ করে আমর বাড়িতে এসে আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলে নয়ন তালুকদারকে কুপিয়ে যখম করেন এবং আমার মেয়ে হাসি আকতারকে মেরে টেনে হেছড়ে তার সাথে থাকা স্বর্নলংকার লুট করেন।
এবিষয়ে গোলাম সরোয়ার বলেন, আমার কর্মীকে মারধর করার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আমাদের উপর হামলা চালায় তারা এতে আমার ছেলে ও ভাই গুরুতর আহত হন

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনায় সত্যতা নিশ্চিৎ করে জানান, ইতিমধ্যে সুলতানা তালুকদার একটি মামলা দায়ের করেছেন।