• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা রোভার স্কাউটস’র কমিশনার তাইজুল-সম্পাদক নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২১, ১৪:০৮ অপরাহ্ণ
বরিশাল জেলা রোভার স্কাউটস’র কমিশনার তাইজুল-সম্পাদক নজরুল

বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা রোভারের ১৬তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে প্রায় ৫৫টি কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ৬৮জন কাউন্সিলর উপস্থিতি ছিলেন।
বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম মোতাবেক নির্ধারিত বিভিন্ন পদে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে জেলা রোভার নির্বাহী কমিটির আগামী তিন বছরের জন্য কমিশনার হিসেবে গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ এসএম তাইজুল ইসলাম ও সম্পাদক হিসেবে সাগরদী কামিল মাদ্রাসার অধ্যাপক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।