বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্শন করেছেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান। তিনি সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরেজমিনে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহায়তা কামনা করেন। এ সময় তার সাথে ছিলেন থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
আগামী ২১ জুন তারিখে উপজেলার কেদারপুর ইউনিয়ন সহ ৪ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেদারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে – ১৯ হাজার ৭০ টি। যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৯ হাজার ৭ শ ২৭ এবং মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ৯ হাজার ৩ শত ৪৩ টি ভোট।