• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ণ
দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সোহরাব হোসেনের দুই সমর্থককে মারধর ও হুমকি ধমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে ১১ টার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামের মিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের অভিযোগ , ঘটনার সময় উপজেলা যুবলীগের সভাপতি নাসির পালোয়ান ও আলীপুরা
ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মো. মিজানুর রহমানের উপস্থিতিতে নৌকার সমর্থক পূর্ব আলীপুরা দাখিল মাদরাসার শিক্ষক যুবলীগ নেতা কামাল মাস্টার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের কর্মী মো. আফজাল মুন্সি ও আলতাফকে সোহরাব হোসেনের সমর্থন করায় মারধর করেন।
এছাড়াও কয়েকদিন ধরে নৌকার প্রার্থীর লোকজন তাকে ও তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের অভিযোগ। অভিযোগের বিষয় নৌকার প্রার্থী মিজান জানান, আফজাল যুবলীগ নেতা। তাকে জিঙ্গেস করা হয়েছে সে নৌকার বাইরে কেন। তাকে মারধরের ঘটনা সত্য
নয়।