• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি : ২১ জুন বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগন অংশগ্রহন করেন।