• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনার আলীপুরায় ইউপি নির্বাচন : প্রচারণায় সাড়া ফেলেছেন সাগর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২১, ১২:২৯ অপরাহ্ণ
দশমিনার আলীপুরায় ইউপি নির্বাচন : প্রচারণায় সাড়া ফেলেছেন সাগর

স্টাফ রিপোর্টার :
শেষ সময়ের প্রচার প্রচারণায় জমে উঠেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রচারণায় এলাকায় সাড়া ফেলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান সাগর। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তিনি আলীপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এবারের ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন বন্ধ হওয়ার পর পূণরায় আবার চালু হওয়ার খবরে নির্ঘুম রাত পারছেন তিনি। ভোটারদের ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। করোনায় ভোট বন্ধ হওয়ায় তিনি গা-ঢাকা দেননি। কাজ করেছেন অসহায় মানুষের জন্য। এমন দাবি তার কর্মী ও সমর্থকদের।
আলীপুরা ইউনিয়নের বৃদ্ধ ভোটার মো. কাদের জানান, আতিকুর রহমান সাগর ভদ্র প্রকৃতির মানুষ। এরআগেও সে চেয়ারম্যান ছিল। সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রচারণায় এলাকায় সাড়া ফেলেছেন। পূণরায় এবারের নির্বাচনেও তার বিকল্প প্রার্থী নেই। তিনি এবারও ইতিহাস সৃষ্টি করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে।