হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা কে কেন্দ্র করে দফায় দফায় হামলা বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে বর্তমানে ইউনিয়ন কাউরিয়া বাজারে উভয় গ্রুপের মাঝে উত্তপ্ত বিরাজ করছে যেকোনো সময় ঘটতে পারে আবার বড় ধরনের সহিংসতাগত বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউরিয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদার কাউরিয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই সময় বিদ্রোহী প্রার্থী মুন্সী মোহাম্মদ ইসাহাক আমিনের আনারস মার্কার পক্ষে বাজারের মধ্য দিয়ে মাই কে প্রচারণা চালাচ্ছিল তখন মাইকের শব্দে প্রচারণার বিঘ্ন ঘটলে তারা বাধা দেন তখন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় তখন উভয় গ্রুপের মাঝে দফায় দফায় হামলা করা হয় এ সময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী মুন্সি মোঃ ইসাহাক আমিনের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় তখন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন আহতদের কে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতরা হলেন মিজানুর রহমান 40 আব্দুর রহিম 50 রায়হান 16 কাশেম খান 35 নূর মোহাম্মদ 50 মোহাম্মদ শফিক 25 মোঃ সাইফুল ইসলাম 28 এ ব্যাপারে সংঘর্ষের ঘটনায় হিজলা থানায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উষাতন তালুকদারের ভাতিজা মিন্টু তালুকদার হিজলা থানা 21 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 10 15 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন এ মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত হলেন কোভিদ হাওলাদার সুদেব দাস এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুন্সী মোহাম্মদ ইসহাক আমিন অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার কর্মীরা কাউরিয়া বাজারে নির্বাচনী প্রচারণায় এসেই তার দলীয় কার্যালয়ের মধ্যে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় এ সময় তারা তার নির্বাচনী প্রচারণা কার্যালয় ভাঙচুর ও লুটপাট করে এ ঘটনায় তিনি হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও হিজলা থানা পুলিশ তার মামলা গ্রহণ করেনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অবলম্বন করে তার নেতাকর্মীদের নামে একটি মিথ্যা মামলা করেছে এবং সেই মামলায় দুই জনকে আটক করে তিনি আরো জানান তার নেতাকর্মীদের উপর হামলা দলীয় কার্যালয় ভাঙচুর করল পুলিশ উল্টো বাজারে এসে তাকেই বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এতে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশাসনের ভূমিকা রহস্যজনক ও অসন্তোষ প্রকাশ করেন এ ব্যাপারে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার এর সাথে একাধিকবার যোগাযোগ করলে তিনি কোন ফোন রিসিভ করেননি