• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নলছিটিতে নৌকার কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২১, ১০:১৭ পূর্বাহ্ণ
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নলছিটিতে নৌকার কার্যালয়ে আগুন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটিতে নৌকা প্রতীকের একটি কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছোহরাব হোসেন বাবুল মৃধার তিমিরকাঠি এলাকায় নৌকা প্রতীকের একটি কার্যালয়ে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কাযর্লালয়ের ভেতরে থাকা পোস্টার, ছবি, ব্যানার ও আসবাবপত্র পুড়ে যায়।
ছোহরাব হোসেন বাবুল মৃধা অভিযোগ করেন, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে গভীর রাতে আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদ প্রিন্স বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।