• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল সিকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২১, ১৬:১৯ অপরাহ্ণ
ইলিশায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল সিকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম ইসমাইল, ভোলা সদর :-

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ এর ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ জলিল সিকদার অসুস্থ। তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বাদ মাগরিব পাকার মাথাস্থ ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক, আমির হোসেন বাবুল, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি সরোয়ার উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ এর সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনসহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মিরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পাকার মাথা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জামাল উদ্দিন। দোয়া মোনাজাতে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় এর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।