• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ণ
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিনে কূপের পানিতে ডুবে মোঃ মমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ৷ শনিবার (১৯ জুন) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের আকবর ভিটা এলাকায় এঘটনা ঘটে ৷ সে একই এলাকার মুদি ব্যবসায়ী মোর্শেদ বাবুর্চীর ছেলে ৷

ঘটনার সত্যতা নিশ্চত করেন, বোরহানউদ্দিন থানার (ওসি) অফিসার্স ইনচার্জ মাজহারুল আমিন (বিপিএম)।

পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, ওইদিন সকাল বেলা মমিনের বাবা দোকান থেকে ঘরে এসে তার তালাশ করলে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পিছনে থাকা কূপের পানিতে তাকে ভাসতে দেখাযায় ৷ পরে উদ্ধার করে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷ এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।