• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাত ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
গৌরনদীতে সাত ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক

গৌরনদী প্রতিনিধি
যাত্রীবাহী বিআরটিসি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় সাত ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর রবিবার বিকেল তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাটি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দির সংলগ্ন এলাকার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি বাস সকাল আটটার দিকে বার্থী কালী মন্দির এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুই যানের চালকসহ কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়। মহাসড়কের ওপর দূর্ঘটনার কারণে সাত ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল তিনটার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান অপসারন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।