• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনায় গুরুতর আহত ইউপি চেয়ারম্যান পিকলু : দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ণ
দূর্ঘটনায় গুরুতর আহত ইউপি চেয়ারম্যান পিকলু : দোয়া কামনা

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সৈকত গুহ পিকলু শনিবার রাতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

একইদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রুত সুস্থতায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়েছে।