হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ২ ইপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত রতন মাঝি ৫৫ আলামিন ২৪ শাহাবুদ্দিন ২৩ মোজাম্মেল ৩৫ কামাল হোসেন ৪০ কোভিদ হোসেন ৪৫ শহীদ ৪০ কে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য জামাল হোসেন তাপাদার জানান তিনি দীর্ঘ পাঁচ বছর ইউপি সদস্য থাকাকালীন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এতে ভোটারদের মাঝে পুনরায় আমাকে নির্বাচিত করার জোয়ার সৃষ্টি হয়। তাই ঝন্টু বেপারী সহ তার সমর্থক রা ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এ হামলা করেছে। রবিবার দিবাগত রাতে আনুমানিক 8 ঘটিকার সময় তার এজেন্টরা হিজলা ডিগ্রী কলেজের পিছনে খোরশেদ মাঝির বাড়ির সামনে চায়ের দোকানে বসা ছিল।এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝন্টু ব্যাপারীর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সমর্থক নিয়ে দেশীয় অস্ত্র সহ লাঠি দিয়ে হামলা শুরু করে। ও ইটপাটকেল নিক্ষেপ করে।এ ঘটনায় ইউপি সদস্য প্রার্থী জামাল হোসেন তাপাদার হিজলা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। এ ব্যাপারে ইউপি সদস্য প্রার্থী ঝন্টু ব্যাপারে সাথে একাধিকবার ফোন দিলেও তিনি কোন ফোন রিসিভ করেননি।