• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীর দুই ইউপিতে চেয়ারম্যান হলেন মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২১, ১৬:৫৩ অপরাহ্ণ
কাউখালীর দুই ইউপিতে চেয়ারম্যান হলেন মোস্তাফিজুর রহমান  ও জাহাঙ্গীর

কাউখালী প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ ২১ জুন সোমবার পিরোজপুরে কাউখালীর দুইটি ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়ন ও ২নং আমড়াজুড়ি ইউনিয়নে বেসরকারিভাবে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ও নৌকা প্রতীকের মোঃ জাহাঙ্গীর হোসেন মুন্সী চেয়ারম্যান নির্বাচিত।
দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ফলাফল-
**সদর ইউনিয়ন কাউখালীঃ
চশমা -৪০৮১
বাইসাইকেল -৩৯১২
নৌকা-৩৫৭০
আনারস-৮৩৮
অটোরিকশা-১৬০
হাতপাখা-৩২৪
টেবিল ফ্যান-৭৮
**২নং আমড়াজুড়ি ইউনিয়নঃ
নৌকা-৩৩০৯
কাস্তে-১৩৯১
বাইসাইকেল-৫৪৮
হাতপাখা-১২১