• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২১, ০৮:০৭ পূর্বাহ্ণ
বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন

মংচিন থান,তালতলী বরগুনা প্রতিনিধিঃ

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে ২০২০-২০২১ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

২০জুন সোমবার সকাল ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ৬ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:রেজবি উল কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী অফিসার মো:কাওছার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো:লুৎফুর কবির,
বৌদ্ধ ধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের সদস্য মি:খেমংলা তালুকদার, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,সমাজ সেবক মি:চিংথানমং তালুকদার ,মি:মংথিন জো,মি:অংতেনসহ
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।