• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২১, ১৭:১০ অপরাহ্ণ
ঝালকাঠিতে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

ঝালকাঠিঃ- ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আবারো মেয়র পদে নৌকা প্রতিকে জয়লাভ করলেন বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার। তিনি পেয়েছেন ১৭ হাজার ৯৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট। এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে জেলা যুবলীগ আহŸায়ক রেজাউল করীম জাকির (৩য় বারে), ২নং ওয়ার্ডে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ (২য় বারে), ৩নং ওয়ার্ডে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম আল আমিন, ৪নং ওয়ার্ডে জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক কামাল শরীফ, ৫নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার (২য় বারে), ৬নং ওয়ার্ডে জেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস হাওলাদার, ৭নং ওয়ার্ডে হুমায়ুন কবীর খান (৪র্থ বারে), ৮নং ওয়ার্ডে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ৯নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর সাগর। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১. ২ ও ৩নং ওয়ার্ডে তাছলিমা বেগম, ৪. ৬ ও ৭নং ওয়ার্ডে মালা বেগম, ৫.৮ ও ৯নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন।
অপরদিকে ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শুধু একটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন ঝালকাঠি সদরের কীর্ত্তিপাশায় ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম মিয়া, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনয়কাঠিতে এ জে এম মঈন উদ্দিন, শেখেরহাটে মো. নূরুল আমিন খান সুরুজ, গাবখান ধানসিঁড়িতে মো. আবুল কালাম মাসুম, গাভারামচন্দ্রপুরে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, নবগ্রামে মো. মুজিবুরল হক আকন্দ, নথুল্লাবাদে নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় বিনাপ্রতিদ্বন্ধীতায় মো. আবু সাইদ খান।
নলছিটি উপজেলার রানাপাশায় মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে মো. আ. গফফার খান, কুশঙ্গলে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগড়ে এনামুল হক শাহীন, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে বিনাপ্রতিদ্বন্ধীতায় সিরাজুল ইসলাম সেলিম।
রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ।
কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে মো. মাহামুদুল হক নাহিদ, পাটিখালঘাটায় শিশির দাস, চেঁচরীরামপুরে মো. হারুন অর রশিদ, আমুয়ায় মো. আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন ও আওড়াবুনিয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. মিঠু সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।