• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নির্বাচনী সহিংসতা : বোমা হামলায় নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে নির্বাচনী সহিংসতা : বোমা হামলায় নিহতের ঘটনায় মামলা

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে পৃথক বোমা হামলায় দুইজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলায় নবনির্বাচিত মেম্বার ফিরোজ মৃধাসহ তিনজন গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, ৮নং ওয়ার্ডে নিহত আবু বক্কর ফকিরের পিতা পিতা আনজু ফকির মঙ্গলবার দুপুরে বাদি হয়ে পরাজিত মেম্বর প্রার্থী আরজ আলী সরদার, তার পুত্র রাব্বী সরদার ও বাবু সরদারসহ ৩১ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
অপরদিকে নিহত মৌজে আলী মৃধার পুত্র নজরুল ইসলাম মৃধা সোমবার রাতে বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতদের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোটের ফলাফল ঘোষনার পর খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আনন্দ মিছিল বের করেন বিজয়ী টিউবওয়েল মার্কার প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এসময় পরাজিত মোরগ মার্কার প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা ওই আনন্দ মিছিলে বোমা হামলা চালায়। এতে বিজয়ী প্রার্থীর সমর্থক খাঞ্জাপুর গ্রামের আনজু ফকিরের পুত্র আবু বক্কর ফকিরকে (২৫) নিহত হয়। এ ঘটনায় গিয়াস মৃধার আরও চারজন সমর্থক গুরুতর আহত হয়েছে।
৯নং ওয়ার্ডে ঘটনার প্রত্যক্ষদর্শী কাওসার হোসেনসহ একাধিক বাসিন্দারা জানান, মোরগ মার্কার প্রার্থী ফিরোজ মৃধার প্রতিদ্বন্ধী টিউবওয়েল মার্কার প্রার্থী মন্টু হাওলাদারের পক্ষে কয়েকজনে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের ছাড়িয়ে নিতে মন্টু হাওলাদারের সমর্থকরা অর্তকিতভাবে বোমা হামলা চালায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মোরগ মার্কার সমর্থক বৃদ্ধ মৌজে আলী মৃধা নিহত এবং প্রার্থী ফিরোজ মৃধাসহ কমপক্ষে ১০ জন গুরুত্বর আহত হয়। সোমবার সন্ধ্যায় ভোটগণনা শেষে প্রাপ্ত ফলাফলে ফিরোজ মৃধা বিজয়ী হয়।