সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে ফেনী জেলার ছাগলনাইয়া থানা চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
থানা চত্ত্বরে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন- লাল সবুজ উন্নয়ন সংঘ ফেনী শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রনি, দপ্তর সম্পাদক এসঅাই অাকাশ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাফি, প্রচার সম্পাদব মোঃ হৃদয়, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অাতিক মজুমদার, ক্রিড়া বিষয়ক সম্পাদক অাজমাদ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াছির অারাফাত, সিনিয়র সদস্য হাসান প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান।