• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২১, ১৬:৩৮ অপরাহ্ণ
কাউখালীতে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট এ,কে, এম আব্দুস শহিদ, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান মিঠু, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচলনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার।