• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের দলীয় কার্যালয় থেকে জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের পুরাতন কোর্টে ঐতিহ্য জাাদুঘর প্রাঙ্গনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ,জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,জেলা ছাত্রলীগর সভাপতি দীপংঙ্কর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।