• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় এক কিশরীকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ণ
কুয়াকাটায় এক কিশরীকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা

কুয়াকাটা(পটুয়াখালী)প্রতিনিধি
কুয়াকাটা আলীপুরে বাবুল সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষন চেষ্টার মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামী বাবুল লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের মৃত রহিম শিকদারের ছেলে।
ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর মা প্রতিদিনই কুয়াকাটায় একটি খাবার হোটেলে কাজ করেন। তার পিতা দ্বিতীয় বিয়ে করে মহিপুরে বাসায় ভাড়া থাকেন। গত রবিবার সকালে ওই কিশোরীর মা কাজের উদ্দেশ্যে কুয়াকাটা বের হয়ে যান। এ সুযোগে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী লম্পট বাবুল তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী ও তার ছোট ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বাবুল দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীরা বিভিন্ন ভাবে শালিস মিমাংসার কথা বলায় তাদের মামলায় দায়েরে সময়ক্ষেপন হয়েছে।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, থানায় মামলা হওয়ার পরে আসামী বাবুলকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।