• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২১, ১৩:১৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কার্যালয়ের উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, কেক কাটা ও নতুন কার্যালয়ের উদ্বোধন করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (২৩ জুন) সকালে সুবিদখালী পদ্মা ব্যাংক সংলগ্ন আওয়ামী লীগের নতুন কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ফিতা কেটে কার্যালযের উদ্বোধন করা হয়। এরপর দোয়া মোনাজাত শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুব কর সিদ্দিকী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার কিচলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জসিম উদ্দিন সবুজ মৃধা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাস ও ছাত্রলীগের সভাপতি, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল।

শেষে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।