• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে লাল সবুজের বৃক্ষরোপণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ণ
চৌদ্দগ্রামে লাল সবুজের বৃক্ষরোপণ।

লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশরমটা স্লোগানকে সামনে রেখে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা চত্ত্বরে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

থানা চত্ত্বরে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

কর্মসূচিতে দ্বিতীয় পর্বে থানার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম অানোয়ার মজুমদার বাঁধন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি অাব্দুল হান্নান হৃদয়, সিনিয়র সদস্য রাশিদ শাহরিয়ার রিমন প্রমুখ। সংগঠক নারায়ণ চন্দ্র বণিক।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করবে বলে সংগঠনটি জানান।