• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে মেসির জন্মদিন পালন করলো ভক্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২১, ১৭:১৩ অপরাহ্ণ
দুমকিতে মেসির জন্মদিন পালন করলো ভক্তরা

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর দুমকিতে কোপা আমেরিকার আবহে মহাতারকা লিওনেল মেসির ৩৪তম জন্মদিন পালিত হয়েছে। এই বিশেষ বছরকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা অধিনায়কের কাছথেকে কাপ আশা করেছেন ফুটবল প্রেমীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার থানা ব্রিজ থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। আনন্দ মিছিলে অংশ নেয় উপজেলার ৫ শতাধিক মেসি ভক্তরা। পরে সবার উপস্থিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এছাড়াও তাদের মেন্যুতেও ছিলো নানাবিধ খাবার। এসময় রাজিবুল, সার্জন, দুর্জয়, অনিকসহ একাধিক মেসি ভক্তরা জানান, ছোটবেলা থেকেই আমারা মেসিকে পাগলের মত ভালবাসি। তাই আমরা সামান্য পরিসরে তার জন্মদিন পালন করে একটু ভালবাসার প্রমাণ দিলাম। আমরা যতদিন বেঁচে আছি আমাদের বসকে হৃদয়ের মাঝে রাখব।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে ছোটখাটো গড়নের বড় জাদুকরের আজ ৩৪তম জন্মদিন।