• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ
ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

গৌরনদী প্রতিনিধি \ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর দ্রæত সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা ইউপি সদস্য মিজানুর রহমানের উদ্যোগে বিল্বগ্রাম বাজার মসজিদে মিলাদ মাহফিল শেষে ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজত করেন মুসল্লীরা। দোয়া মিলাদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার প্রমুখ।
উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে গৌরনদীর কাসেমাবাদ লালপুল এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর হন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।