• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ
পানিতে ডুবে শিশুর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামে পানিতে ডুবে রুদ্র রায় (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুদ্র ওই গ্রামের কমলেশ রায়ের পুত্র।
নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায় রুদ্র। পরে বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাকে (রুদ্র) দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিনা আক্তার মৃত বলে ঘোষনা করেন।