• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২১, ১২:০৪ অপরাহ্ণ
দিনাজপুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা প্রদান

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ২০২০-২১ দিনাজপুর পৌরসভার দ্বিতীয় পর্যায়ে ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত পরিবারের মাঝে ত্রাণের ৩ লাখ টাকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন শনিবার সকাল ১১টায় দিনাজপুর পৌরসভার ২০২০-২১ ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত ৬শ পরিবারের মাঝে ৫শ টাকা করে প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত পরিবারের মাঝে ত্রাণের টাকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র শাহিন সুলতানা বিউটি, কাউন্সিলর মাকসুদা পারভীন মিনা, হাসিনা বেগম, মাজতুরা বেগম পুতুল, জুলফিকার আলী স্বপন, কাজী আশরাফ উজ জামান বাবু, মো. আব্দুল্লাহ, আব্দুল হানিফ দিলন, জাহাঙ্গীর আলম, রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব, আল মামুন রশিদ, সানোয়ার হোসেন সরকার, মুরাদ আহমেদ।

প্রসঙ্গত, দিনাজপুর পৌরসভার ২০২০-২১ ত্রাণ কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ তালিকাভুক্ত ৬শ পরিবারের মাঝে ৫শ টাকা করে প্রদান কার্যক্রমে প্রত্যেক কাউন্সিলর তার নিজ এলাকার ৩০টি পরিবারের তালিকা অন্তভুক্ত করেন। এছাড়াও মেয়র ১২০টি পরিবারের তালিকা অন্তভ’ক্ত করে ত্রাণের টাকা প্রদান করেন।