বরিশাল ব্যুরো
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস বরিশাল জেলা রোভারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা রোভারের কমিশনার এস এম তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা রোভারের সহ সভাপতি মোতালেব হাওলাদার।
জেলা রোভার স্কাউট লিডার ইঞ্জিনিয়ার পবিত্র কুমার হালদারের সঞ্চালনায় আয়োজনে বিচারক ও কার্যসহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জেলা রোভারের সম্পাদক নজরুল ইসলাম, কীর্তনখোলা মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার লিডার কিশোর চন্দ্র বালা ও অন্যান্য ইউনিটের রোভার নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বরিশাল বিশ্ব বিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ও কীর্তনখোলা মুক্ত রোভার দলের রোভারবৃন্দ অংশগ্রহণ করে। ##