ওয়াল্ড ভিশনের আর্থিক সহায়তা এবং সিআরএসএস এর পার্টনাশিপ আওতাধীন কমিটি এগোসমেন্ট পক্ষ হতে সোমবার বরিশালের উজিরপুর উপজেলার অর্ন্তভুক্ত জল্লা ইউনিয়নে ৪৫টি পরিবার, হারতা ইউনিয়নে ৪০টি এবং সাতালা ইউনিয়নে ৪০টি পরিবার সর্বমোট ১২৫টি হতদরিদ্র পরিবারকে ৯টি করে ১ হাজার ১২৫টি হাঁস বিতরণ করা হয়। এর ফলে দরিদ্র পরিবারগুলোতে শিশুরা পুষ্টিগত চাহিদাপূরণ করতে পারে। বয়সের তুলনায় শিশুর ওজন ও উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ভবিষ্যতে মায়েরা আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে।
উক্ত হাঁস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার স্যবসাচী মজুমদার, হারতা ইউপি চেয়ারমান ডাঃ হরেন রায়, তৃপ্তি সরদার, প্রোগ্রাম অফিসার, উজিরপুর এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, মিঃ রিগবী সেতু গোমেজ, সহসমন্বয়কারী ( প্রোগ্রাম), সিআরএসএস, ও সিআরএসএস এবং ওয়াল্ড ভিশন এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং ভিডিসি ফোরামের নেত্রীবৃন্দ।