• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে প্রথম উপজেলা চেয়ারম্যান ওহাব খানের সমাধি সংস্কার কাজের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে প্রথম উপজেলা চেয়ারম্যান ওহাব খানের সমাধি সংস্কার কাজের উদ্ধোধন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল ওহাব খানের সমাধিস্থল সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্তরের মরহুম আব্দুল ওহাব খানের সমাধিস্থলের এ নির্মাণ কাজের উদ্ধোধন করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম ওহাব খানের স্ত্রী ও বিআরডিবির চেয়ারম্যান খালেদা ওহাব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার,আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল,ঠিকাদার মোঃ সাবু কাজী প্রমূখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করে উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আ জ ম শাসমুল আলম।